বিবিধ

শেখার স্তরভেদ

শিক্ষকতা পেশার দৃষ্টিকোণ থেকে আমি বিষয়টি বুঝতে পারি। একই শ্রেণির শিক্ষার্থীদের শেখার স্তর ভিন্ন হতে পারে, অথচ পাঠ্যসূচি বা সিলেবাস একই থাকে। তাহলে কী করতে হবে?

শিক্ষার্থীদের শেখার স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে একই বিষয়কে ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে হবে। যেমন:

বিষয়: মেঘ গঠন

উচ্চ স্তরের শিক্ষার্থীদের জন্য:
আবহাওয়ার আণবিক পরিবর্তনের ফলে জলীয় বাষ্প শীতল হয়ে জলবিন্দুতে রূপান্তরিত হয়, আর এভাবেই মেঘ গঠিত হয়।

পরের স্তরের শিক্ষার্থীদের জন্য:
আকাশে জলীয় বাষ্প শীতল হয়ে জমে মেঘ তৈরি হয়।

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য:
আকাশে ছোট ছোট জলকণা জমে মেঘ তৈরি হয়।

প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সহজ ভাষায় বিষয়টি বোঝার পর উচ্চতর স্তরে বিষয়টি আরও বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করবে।

সমস্যা হয় যখন প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা এক লাফে উচ্চ স্তরের বিষয়টি বুঝতে চায় এবং বুঝতে না পেরে শিক্ষক বা লেখককে দোষারোপ করে। উচ্চ স্তরের বিষয় জানতে বা বুঝতে চাওয়ায় কোনো অসুবিধা নেই; তবে ধাপে ধাপে শিখলে বিষয়টি সহজে বোধগম্য হয়ে ওঠে।

সহজ ব্যাখ্যা দিয়ে শুরু করা মানে শেখার সীমা টেনে দেওয়া নয়; বরং জ্ঞানের ভিত্তি তৈরি করা। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই শিক্ষার্থীরা ধীরে ধীরে আরও জটিল ধারণা বুঝতে পারে। তাই কোনো বিষয় একবারে কঠিন মনে হলে শিক্ষক বা লেখককে দোষারোপ না করে ধাপে ধাপে শেখার চেষ্টা করাই ভালো।

শেখার প্রতিটি স্তরই পরের স্তরে পৌঁছানোর একেকটি সিঁড়ি।

ইয়াসমীন রহমান
উপদেষ্টা, বিজ্ঞান তথ্য
London, UK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button