Ahmed Foyaz

আড়ালে থাকতে ভালোবাসি। প্রায় ২০ বছরের ফেসবুক জীবনে কখনো নিজের ছবি প্রকাশ করিনি। পরিচয়ের চেয়ে চিন্তা, প্রচারের চেয়ে জ্ঞানচর্চা এবং দৃশ্যমানতার চেয়ে লেখালেখিকে বেশি গুরুত্ব দিই।মনোবিজ্ঞানে মাস্টার্স করে শিক্ষকতা করেছি, পরে ব্যাংকিং পেশায় যুক্ত হই। পেশাগত জীবনের চেয়ে বরাবরই জ্ঞান, প্রকৃতি ও স্বাধীন চিন্তার প্রতি আকর্ষণ বেশি।গাছপালা, উদ্ভিদের বিবর্তন, গ্রাফটিং, জ্যোতির্বিজ্ঞান ও বিবর্তনবাদ আমার বিশেষ আগ্রহের বিষয়। একসময় প্রথম আলো, আমার দেশ, ইত্তেফাক, নয়াদিগন্ত ও ইনকিলাবসহ বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ, কবিতা, রম্যরচনা ও ছড়া লিখেছি।একটি ক্লাবের প্রতিষ্ঠাতা ও সংগঠক। ক্রিকেট খেলেছি, দীর্ঘদিন আম্পায়ারিংও করেছি। ভ্রমণ ও অ্যাডভেঞ্চার ছিল জীবনের অন্যতম নেশা। বরিশাল বিভাগ ছাড়া বাংলাদেশের সব বিভাগ ঘুরেছি। অসুস্থতা এখন চলার গতি কমিয়ে দিয়েছে, কিন্তু কৌতূহল কমাতে পারেনি।বিজ্ঞান, প্রকৃতি, যুক্তি ও মুক্তচিন্তার পথে একজন নীরব অনুসন্ধানী।
Back to top button